বিমানবন্দরে সেবার মান কেন বাড়ে না, যাত্রী হয়রানি কেন কমে না?
গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ঘটনা আবারও আমাদের পুরোনো সমস্যাটি সামনে এনেছে। মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের নাকি লাগেজের জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ট্রলিরও সংকট ছিল। চারজন সংসদ সদস্য লিখিত অভিযোগ দেন। বিমান পরে দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কথা জানায়। এরপর বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়, ঘটনা মামলা পর্যন্ত গড়ায়।