Author: Monawwar Ahmed

ধর্ম, সমাজ বিজ্ঞান ও ভাষাতত্ত্বের পাঠক
  • | | |

    মুক্তমনা ও নাস্তিক মিলিট্যান্সি

    এই লেখাটি ২০১২ সালের। তখন বলা যায় বাংলা ব্লগ-লেখালেখির যুগ চলছিল। বাংলা ইন্টারনেটে আস্তিকতা, নাস্তিকতা, ইসলাম-সমালোচনা এবং পাল্টা-সমালোচনা নিয়ে বিস্তর বিতর্ক হতো। আমিও তখন এ বিষয়ে বেশ কিছু লেখালেখি করেছিলাম। এখন সে সময়ের অনেক ব্লগ-সাইট আর অস্তিত্বে নেই। সম্প্রতি সে সময়কার আমার একজন পাঠক “মুক্তমনা ও নাস্তিক মিলিট্যান্সি” শীর্ষক লেখাটি আবার কোনোভাবে প্রকাশ করার অনুরোধ করেছেন। তাই এটি পুনরায় প্রকাশ করছি।

    সেকাল থেকে একাল পর্যন্ত প্রায় দেড় যুগ অতিক্রান্ত হয়েছে। তাই এখানে-সেখানে দু-একটি বাক্যে সামান্য পরিবর্তন করেছি। তবে সে সময়ের লেখালেখির যে উত্তপ্ত পরিসর ছিল, সেই উত্তাপ সরিয়ে দিইনি। কারণ আমার ইচ্ছা, লেখাটির উপর তার নিজস্ব কালের ছাপ অক্ষুণ্ণ থাকুক।