দায়মুক্তি বিবৃতি (Disclaimer)

চিন্তা ও সংলাপ সাইটে প্রকাশিত লেখা, বিশ্লেষণ ও মতামত সাধারণ তথ্য ও বুদ্ধিবৃত্তিক আলোচনার উদ্দেশ্যে প্রকাশিত। কোনো লেখায় প্রকাশিত মতামত সংশ্লিষ্ট লেখকের নিজস্ব; তা এ সাইটের সম্পাদক বা পরিচালনা কর্তৃপক্ষের মতামত নয়।

প্রকাশিত তথ্য যথাসম্ভব নির্ভুল রাখার চেষ্টা করা হলেও এর পূর্ণতা, নির্ভুলতা বা সর্বদা হালনাগাদ থাকার নিশ্চয়তা দেওয়া হয় না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য স্বাধীনভাবে যাচাই করা উচিত।

এই সাইটের কোনো বিষয়বস্তু আইনগত, চিকিৎসা, আর্থিক, বিনিয়োগ বা অন্য কোনো পেশাগত পরামর্শের বিকল্প নয়। এই সাইটের কোনো লেখা, তথ্য বা মতামতের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের ফলে সৃষ্ট কোনো ক্ষতি, ক্ষয়ক্ষতি বা পরিণতির জন্য চিন্তা ও সংলাপ, এর সম্পাদক বা পরিচালনা কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

পাঠকের সুবিধার্থে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা উৎসের লিংক দেওয়া হতে পারে। এসব বাহ্যিক সাইটের বিষয়বস্তু, নিরাপত্তা বা কার্যক্রমের ওপর চিন্তা ও সংলাপ সাইটের নিয়ন্ত্রণ নেই।

কপিরাইট ও ন্যায্য ব্যবহার

এই সাইটে শিক্ষা, গবেষণা, সমালোচনা, পর্যালোচনা বা সংবাদ পরিবেশনের প্রয়োজনে তৃতীয় পক্ষের কপিরাইটযুক্ত লেখা, ছবি বা অন্যান্য উপকরণের সীমিত অংশ যথাযথ সূত্র উল্লেখ করে ব্যবহার করা হতে পারে। এ ধরনের ব্যবহার প্রযোজ্য কপিরাইট আইনের fair dealing বা অন্যান্য বৈধ ব্যতিক্রমের আওতায় করা হয়।

কোনো উপকরণ আপনার কপিরাইট লঙ্ঘন করেছে বলে মনে হলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট পৃষ্ঠার লিংক ও মালিকানার তথ্যসহ আমাদের [যোগাযোগ পাতায় ] যোগাযোগ করুন। অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বিষয়বস্তু সংশোধন বা অপসারণ করা হবে।