চীন দেখে ফিরে ভাবছি, আমরা কোথায় আটকে আছি?
চীন নিয়ে বইপত্রে পড়েছি অনেক, ইউটিউব কিংবা টেলিভিশনেও দেখেছি কম নয়। কিন্তু নিজের চোখে দেখা আর অন্যের বর্ণনায় জানার মধ্যে যে কত তফাত, এবারের সফরে তা নতুন করে টের পেলাম। ২০২৬ সালের অক্টোবরে বেইজিং, শিয়ান ও সাংহাই ঘুরে এলাম। সফরটি দীর্ঘ ছিল না, কিন্তু মনে অনেক প্রশ্ন রেখে গেছে। একসময় দারিদ্র্য, যুদ্ধ ও অস্থিরতায় বিপর্যস্ত চীন কয়েক দশকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হলো কীভাবে? আর আমরা স্বাধীনতার ৫৫ বছর পরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে পারলাম না কেন?