মন কেন দৌড়ায়—মন কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণে?
আপনি নিশ্চয় খেয়াল করেছেন—এমন অনেক সময় হয়, যখন আপনি একটি কাজে মনোনিবেশ করেছেন, কিন্তু একটু পরেই দেখেন মন অন্য কোথাও চলে গেছে। এমন অনেক কিছু মনে আসতে শুরু করে, যা এই মুহূর্তে ভাবার ইচ্ছা আপনার ছিল না—তবু আপনার ইচ্ছা ছাড়াই সেগুলো মনে ভেসে ওঠে। মুসলমানরা এই অভিজ্ঞতাটি সবচেয়ে তীব্রভাবে টের পান নামাজে দাঁড়ালে। তাকবির বলেছেন…