কানাডার সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ : বাংলাদেশের জন্য কি শেখার আছে?
আমেরিকা আর কানাডার অর্থনীতি একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে, একটা গাড়ি তৈরি হতেই তার যন্ত্রাংশ কয়েকবার সীমান্ত পার হয়ে যায়। কানাডার তেল, কাঠ, অ্যালুমিনিয়াম আমেরিকার কারখানার খরচ কমায়। আবার কানাডাই আমেরিকার সবচেয়ে বড় বাজারগুলোর একটা। এই দুই দেশ এখন সত্যিকারের বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে।
গত ২২ আগস্ট ট্রাম্প প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেন। জবাবে কানাডাও ৮ সেপ্টেম্বর থেকে প্রায় সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর শুল্ক বসায়। এতেও থামেনি—সেদিনই ট্রাম্প আরও নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার ঘোষণা দেন, যার একটা কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। লড়াই তাই থেমে নেই, বরং বাড়ছে।