রাষ্ট্রপতি নির্বাচন: জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তব পরীক্ষা মহিউদ্দিন আহমেদ
ভূমিকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক রাজনৈতিক সিদ্ধান্তেই মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করা হয়েছিল; সংসদে মনোনয়ন ও নির্বাচনপ্রক্রিয়া ছিল কার্যত আনুষ্ঠানিকতা মাত্র। সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন। তিনি অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করলেও, রাজনৈতিক চাপ এবং শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিও এ সিদ্ধান্তের প্রেক্ষাপট হিসেবে আলোচিত হচ্ছে। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী…